Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

বাংলায় অশান্তি বরদাস্ত নয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার” কুলটিতে বার্তা বিধায়ক ডাঃ অজয় পোদ্দারের

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বিধানসভার আসানসোল পুরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডে নিয়ামতপুরের বিষ্ণু বিহার কলোনিতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বার্তা দিলেন পশ্চিম বর্ধমান জেলার কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার।মঙ্গলবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, যে বা যারাই অশান্তি করার চেষ্টা করুক না কেন, পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বাংলাকে শান্ত ও সুসংগঠিত রাজ্য হিসেবেই গড়ে তুলতে চায় বিজেপি।রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি বিধায়ক বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও তুলে ধরেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার মাটিতে বহু মনীষীর জন্ম হয়েছে, যাঁদের আদর্শ আজও সমাজকে পথ দেখায়। একইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের বাংলা গড়ার ডাকও দেন তিনি।বিধায়ক আরো বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যে দায়িত্ব তাঁদের উপর দিয়েছেন, সেই দায়িত্ব পালন করে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই এখন সরকারের প্রধান ও অন্যতম লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে “সোনার বাংলা” গড়ার বার্তাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *