ASANSOL

আসানসোলে খড় বোঝাই মিনি ট্রাক উল্টে বিপত্তি , বড় দুর্ঘটনা রক্ষা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসবি গড়াই রোডের ভগত পাড়া এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে খড় বোঝাই একটি মিনি ট্রাক হঠাৎ করে উল্টে যায়। বুধবার সকালে হওয়া এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার কারণে পুরো এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়। আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় আসে। বেশ কিছুক্ষনের চেষ্টায় খড় ও ট্রাকটিকে সরিয়ে নিয়ে যায়। এরপরই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে , এদিন সকালে একটি মিনি ট্রাক বাঁকুড়া থেকে বার্নপুরের দিকে খড় বোঝাই করে যাচ্ছিল। আসানসোলের এসবি গড়াই রোডে ভগৎ পাড়ায় একটি পেট্রোল পাম্পের কাছ ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ট্রাকের চালক ট্রাকে কেন অতিরিক্ত বা ওভারলোড খড় বোঝাই ছিল, তা জানতে চাইলে তিনি কোন স্পষ্ট উত্তর দিতে পারেননি। তার কথায় রাস্তায় বিভিন্ন জায়গায় সে টাকা দিতে দিতে আসছে।এই ঘটনা নিয়ে বিজেপির আসানসোল উত্তর মন্ডল -২ এর সাধারণ সম্পাদক বিপিন পাসোয়ান বলেন, ট্রাকটি অতিরিক্ত খড় বোঝাই থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। তবে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণের ব্যাপক অসুবিধা হয়েছে।তিনি আরো বলেন, এই রাস্তাটি আসানসোল জেলা হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা।

তাই এই ধরনের ঘটনা চলতে থাকলে জনসাধারণের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে।বিপিন পাসোয়ান অভিযোগ করেছেন যে, আগের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রশাসন অতিরিক্ত মাল বোঝাই যানবাহনের দিকে মনোযোগ দেয়নি। যার ফলে চালকদের আচরণ একই রকম রয়ে গেছে। তিনি বলেন, এই ধরনের অবহেলা আর সহ্য করা হবে না।তিনি স্পষ্টভাবে বলেছেন যে, যদি ভারী যানবাহন চলাচল করতেই হয়, তবে জনসাধারণের এবং যানজটের অসুবিধা এড়াতে সেগুলি রাতে চালানো উচিত। গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে দলের তরফে জানানো হবে। এদিকে, পুলিশ জানায়, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত খড় বোঝাই থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। ট্রাকটিকে আটক করা হয়েছে

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *