রানীগঞ্জে অভিনব প্রতারণার শিকার হল পুরুলিয়ার ব্যবসায়ী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : খনি শহরে বাজার করতে এসে অভিনব প্রতারণার শিকার হল পুরুলিয়ার এক বছর ৫৮ ব্যবসায়ী। দিনের আলোয় ওই ব্যবসায়ীর কাছে থাকা প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। টাকা হাতিয়ে কয়েক মুহূর্তে বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতি দল। বুধবার দুপুর বারোটা পাঁচ নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানা এলাকার, রানীগঞ্জ বাজারের এতোয়ারি মোড়ের কাছে ঘটে এই ঘটনা।














এই ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনার তদন্তের জন্য দিকে দিকে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় পুলিশের বিশেষ নজরদারির টিমকে। প্রতিটি থানাতে জানানো হয় ওই ছিনতাই বাজদের বিবরণ। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জে গোলদারি দোকানের সামগ্রী খরিদ করতে এসেছিলেন পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার তালাজুড়ি গ্রামের বাসিন্দা বছর ৫৮ সহদেব কর। এই সময় হঠাৎ করেই পায়ে হেঁটে তিনি যখন মসলার দোকান দিকে যাচ্ছিলেন সে সময়ই দুটি মোটর বাইকে করে ওই দুষ্কৃতী দল হঠাৎ করে ওই ব্যক্তিকে ঘিরে ধরে বলেন, তোমার ব্যাগে গাজা আছে ? জলদি এদিকে এসো, স্যার তোমাকে ডাকছেন স্যার কে যদি তোমার ব্যাগটা দেখাও, এই বলেই দ্রুত রাস্তার অপরপ্রান্তে থাকা এক মোটর বাইকে চেপে থাকা হেলমেট পরিহিত মুখ ঢাকা ব্যক্তির কাছে তাকে নিয়ে গেলে, তার কাঁধে ঝোলানো ব্যাগটি খতিয়ে দেখেন কারা। ওই ব্যক্তির কথায় প্রথমে ওই ব্যাগের প্রথম চেনটি খুলে তার মধ্যে খাতা ও কুড়ি হাজার টাকা ছিল,যা তার ব্যাগের এক প্রান্তে ভরে দেন।
এরপরই দ্বিতীয় চেন খোলেন যেখানে ২ লক্ষ টাকার মধ্যে কিছু টাকা খরচ হয়, যা চারটে বান্ডিল করে রাখা ছিল, তার মধ্যে তিনটে ৫০ হাজার টাকার বান্ডিল তারা নিয়ে নেন। অতর্কিতে এই সকল বিষয় ঘটে যাওয়ায় ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই ব্যক্তি। তার দাবি সে সময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এরই মধ্যে ওই ব্যক্তিরা ওই ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা নিয়ে ডাল পট্টি মোড় অভিমুখে চলে যান। ওই ব্যবসায়ীর দাবি মুহুর্তে ঘটা এই ঘটনায় তিনি চমকে ওঠেন কিছুক্ষণ পরই অন্য সকল ব্যবসায়ীদের তিনি এ বিষয়ে বললে তারা দ্রুত রানীগঞ্জ থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ জানাতে বলেন। এই সময়ে ওই ব্যক্তি রানীগঞ্জ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জানায়। পুলিশ দ্রুত ওই ব্যক্তির অভিযোগ পেয়ে তার বয়ান লিপিবদ্ধ করে দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই ব্যবসায়ী জানিয়েছেন কালো রঙের পালসার বাইকে করে দুই ব্যক্তি ও অপর একটি মোটরবাইকে আরো দুইজন তারা ছিল যাদের মধ্যে এক ব্যক্তি যাকে অপর এক ব্যক্তি পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি খোলামেলা অবস্থাতেই ছিলেন, তবে বাইকে থাকা ওই ব্যক্তি মাথায় হেলমেট পড়ে মুখ ঢাকা নিয়ে ছিলেন একইসঙ্গে অন্য বাইক আরোহী ছিল তবে তিনি ঠিকঠাক ভাবে দেখতে পাননি। দিনের আলোয় এ ধরনের ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে খনি শহরে। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার কত দ্রুত ওই দুষ্কৃতিদের পাকড়াও করতে পারে পুলিশ।

