Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে অঙ্কোলজি বিভাগে ” ডে কেয়ার ” ইউনিটের উদ্বোধনে অগ্নিমিত্রা পাল রোগীদের আরো ভালো চিকিৎসার ব্যবস্থা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে অঙ্কোলজি বিভাগে ওপিডির পাশে ফিতে কেটে উদ্বোধন করলেন রোগীদের জন্য ” ডে কেয়ার ইউনিট “। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের পাশাপাশি ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস, জেলা হাসপাতালের সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস, অঙ্কোলজি স্পেশালিস্ট ডাঃ অমিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এই বিভাগে দেখাতে আসা রোগী, যাদের কেমো দেওয়া হয়, তাদের এতদিন সাধারণ রোগীদের সাথে অন্য ওয়ার্ডে রাখা হতো।

কেমো নিতে আসা রোগীদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সে ক্ষেত্রে অন্য রোগীদের দ্বারা সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কেমো নিতে আসা রোগীদের জন্য ৫ সজ্জার সম্পূর্ণ আলাদা একটি ডে কেয়ার সেন্টার করা হলো। আরো জানা গেছে, সপ্তাহে তিনদিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনদিন জেলা হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হয়। সেক্ষেত্রে প্রয়োজন মতো সজ্জা আরো বাড়ানো হবে।

এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন , আগেও আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপির ব্যবস্থা ছিলো। কিন্তু তার জন্য যে পরিকাঠামো দরকার, তা ছিলো না। এদিন অঙ্কোলজি ওপিডির পাশে একটা ডে কেয়ার ইউনিটের উদ্বোধন করা হলো। এর ফলে, কেমোথেরাপির সময় ক্যান্সার বিশেষজ্ঞরাও রোগীর সঙ্গে থাকতে পারবেন। যা রোগীদের আরও ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব করে তুলবে। তিনি বলেন, এটি আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এর পাশাপাশি ‘ টি বি মুক্ত ভারত’ কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সুস্থ ও রোগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করে তুলবে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মনে করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *