ASANSOLKULTI-BARAKAR

খোলামুখ কয়লাখনিতে না নামতে কুলটিতে মাইকিং পুলিশ ও বিসিসিএলের

* রাজা বন্দোপাধ্যায়, কুলটি, ১৯ মেঃ* আসানসোলের কুলটি থানার অন্তর্গত বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ খনিতে মঙ্গলবার সকালে অবৈধ ভাবে কয়লা কাটতে নামা নিষেধ পাশাপাশি সচেতন করার জন্য মাইকিং করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও বিসিসিএলের দামাগড়িয়া কয়লা খনি কর্তৃপক্ষের তরফে খনি সংলগ্ন বড়িরা গ্রামে মাইকিং করে সচেতন করা হয়।এদিন সাধারণ মানুষের স্বার্থে সচেতন মাইকিংয়ের মাধ্যমে সচেতন করে বলা হয়, খনির ভেতরে কেউ প্রবেশ করবেন না। দুর্ঘটনা ঘটলে নিজেদের ক্ষতি হবে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই কাজ করবেন না।

অভিযান চালানো হবে। তাতে ধরা পড়লে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন এই মাইকিং প্রচার অভিযানে উপস্থিত ছিল সি আই এসএফ, চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ, দামাগড়িয়া কয়লা খনি কর্তৃপক্ষ।যদিও পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ কয়লা চুরি রুখতে নিয়মিত অভিযান চালানো ও মামলা পর্যন্ত করা হয়। পাশাপাশি নিয়মিত মাইকিং করে খনিতে যেনো কেউ না নামে সেই বিষয় সচেতন করা হয়। আগামী দিনেও এইভাবে মাইকিং করে সচেতনতা পাশাপাশি অভিযান চালানো হবে। তাতে ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *