Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে বিজেপি করার অপরাধে কান ধরে উঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানার দ্বারস্থ মহিলারা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপি করার অপরাধে কান ধরে উঠবস করানো হয়েছিল বিস্ফোরক অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন মহিলারা। শুধু তাই নয়, মহিলাদের বলা হয়েছিল বিধবা করে দেওয়ার কথা। ২০২১ “র নারকীয় অত্যাচারের শিকার হন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর উত্তর পাড়ার বিজেপির মহিলা কর্মীরা। এইসবের পেছনে ছিল তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি জয়জিৎ মন্ডল ও তৃণমূল নেতা রমেন মন্ডল বলে অভিযোগ। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতেই কাঁকসা থানার দ্বারস্থ হন ঐ বিজেপি কর্মী মহিলারা। তাদের অভিযোগ, ২০২১ সালে যখন আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখন আমাদের শাসানো হয়েছিল।

ঘর থেকে স্বামী ও শ্বশুরদের বার করে মারধর করা হয়েছিল। ছেলেদের হুমকি দিয়ে বলা হয়েছিল উপরে পাঠিয়ে দেওয়ার কথা। এছাড়াও আমারকে বিধবা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেওয়াল থেকে পদ্মফুল মুছে দেওয়া হয়েছিল। তাদের দাবি, সেই ভয়ে অভিযোগ করতে পারেননি তারা। কিন্তু তবুও বিজেপি থেকে সরে যাননি তারা।মঙ্গলবার রমা মল্লিক নামের এক মহিলা অভিযোগ করেন, বিজেপি করাটা ছিল আমাদের অপরাধ। তাই ২০২১ এর পর আমাকে বাড়ি থেকে টেনে বের করা হয়েছিল। কান ধরে উঠবস করিয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল আর জীবনে বিজেপি না করার। সেই অভিযোগ আমরা এতদিনে জানালাম।

মধুমিতা সরকার নামের আরেক মহিলার অভিযোগ,”আমার শ্বশুরমশাই খাবার খাচ্ছিল। তখন তৃণমূলের গুন্ডাবাহিনী কলার ধরে টেনে বের করেছিল। পা দিয়ে মারধর করেছিল। আমাকে বলেছিল তোকে সাদা থান পরিয়ে ছাড়বো। এদিন আমরা মহিলা শক্তি একত্রিত হয়ে থানায় অভিযোগ জানালাম। আমরা ওদের সবার শাস্তি চাইছি।অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কেউ অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তবে অনেককে মিথ্যা অভিযোগেও ফাঁসানো হচ্ছে।এই প্রসঙ্গে পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *