Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে বাস থেকে তোলা আদায়ের চেষ্টা না দেওয়ায় কন্ডাক্টরকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টারে বাস থেকে তোলা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, বহরমপুর-চিত্তরঞ্জন রুটের একটি বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পৌঁছালে বাস কর্মীদের কাছে টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকার করায় বাসের কন্ডাক্টর রাহুল ধীবরকে মারধর ও জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ডিএমসি মোড়ে বাস থামিয়ে বিক্ষোভ দেখান বাস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে।এই প্রসঙ্গে প্রহৃত বাস কর্মী রাহুল ধীবরের অভিযোগ, একজন টাইম কিপার ছিল। চাঁদা চাইছিল আমার কাছ থেকে। না দেওয়ায় আমাকে মারধর করে। ওরা সবাই তৃণমূল কংগ্রেসের লোক ছিলো। যদিও, তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, দল এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কোথাও কোন কিছু হলেই, এখন তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *