Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL

আসানসোলে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান চারটি আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ সহ ধৃত ২

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এবং আসানসোল দক্ষিণ থানা মঙ্গলবার মধ্যরাতে আসানসোলের জিটি রোডের লোকো গ্রাউন্ডের কাছে একটি যৌথ অভিযান চালায়। সেই অভিযানে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। ধৃতরা হলো দুর্গাপুরের নঈম নগরের বাসিন্দা ফিরোজ খান এবং আসানসোল উত্তর থানার রেলপার বাবুয়া তলাওয়ের বাসিন্দা মহঃ সোনু। পুলিশ বুধবার ধৃতদেরকে আসানসোল আদালতে সিজিএম এজলাসে পেশ করা হয়। আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এসটিএফ ধৃতদের কাছ থেকে দুটি ৯ এমএম পিস্তল, দুটি পাইপগান, ৩০ রাউন্ড গুলি এবং নগদ ১,৫৭০ টাকা উদ্ধার করেছে। এসটিএফ ও পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে আসানসোলের রেলপার এলাকার একটি চক্রকে সরবরাহ করার পরিকল্পনা করছিল। এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ফাঁদ পেতে দুজনকে গ্রেফতার করে। এসটিএফের অভিযানকারী দলে ছিলেন সাব-ইন্সপেক্টর বিশ্বরূপ রায়, শফিকুল ইসলাম এবং সহকারী সাব-ইন্সপেক্টর ধীমান দত্ত।

পুলিশ মনে করছে, এই অস্ত্রগুলো আসানসোলের রেলপার এলাকায় সরবরাহ করার উদ্দেশ্য ছিলো, কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করা।এসটিএফ সূত্রে বলা হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। ধৃতদেরকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তারা কাদেরকে এই অস্ত্র সরবরাহ করার জন্য এনেছিলো ও এই চক্র আর কে বা কারা আছে। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এসটিএফের তরফে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *