তৃণমূল জেলা সভাপতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ থানাতে
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ । জানিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য । বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানাতে নরেন বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করেন জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা খগেন্দ্রনাথ মন্ডল নামে এক ব্যক্তি । লিখিত অভিযোগ পত্রে তিনি দাবি করেন সোনপুর বাজারি এলাকায় জমির বিনিময়ে কয়লা খনি সংস্থা ইসিএলে ১৫ জন ব্যক্তির চাকরি হওয়ার কথা ছিল । দ্রুত যাতে জমিদাতারা নিয়োগপত্র পান সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য নরেন বাবু ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন ।














চাকুরী প্রার্থীদের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা সংগ্রহ করে সেই টাকা আমি নরেন বাবুকে দিয়েছিলাম । কিন্তু টাকা নিয়েও নরেন বাবু তাদের চাকরির ব্যবস্থা করে দেননি । কয়েকবার টাকা ফেরত চেয়েও নরেন বাবুর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি । অবশেষে টাকা ফেরত পেতে বাধ্য হয়ে তিনি এদিন পাণ্ডবেশ্বর থানায় নরেন বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে দাবি করেন খগেন্দ্রনাথ বাবু । আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে নরেন্দ্রনাথ বাবুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে গুঞ্জন । পুলিশ এখন কি পদক্ষেপ নাই সেটাই দেখার ।

