Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

Accident : কাজে যাওয়ার পথেই মিনিবাসের ধাক্কা, জামুড়িয়ায় শ্রমিকের মৃত্যু, অবরোধ

*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া:* ফের রক্তাক্ত জামুড়িয়ার রাজপথ। কাজে যাওয়ার পথে ঘাতক মিনিবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক কারখানা শ্রমিক। মৃতের নাম যোগেশ মণ্ডল (৩৫), বাড়ি কুমারডুবি এলাকায়। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে জামুড়িয়া-চাঁদা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে জামুড়িয়ার গিরিধর মেটাল কারখানায় কাজে যাচ্ছিলেন যোগেশ। নিমডাঙা এলাকায় একটি দ্রুতগামী মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি, মৃত্যু হয় সেখানেই।

ছড়াল উত্তেজনা, পথ অবরোধ

খবর ছড়াতেই মুহূর্তে ভিড় জমে যায়। “আর কত প্রাণ যাবে?” – ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, জামুড়িয়া-চাঁদা রোডে বেপরোয়া গতিতে চলে মিনিবাস ও ডাম্পার, নেই কোনও নজরদারি। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘ লাইন পড়ে যায় যানবাহনের।খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘক্ষণ বোঝানোর পর অবরোধ ওঠে, স্বাভাবিক হয় যান চলাচল।স্থানীয়দের দাবি, এই রাস্তায় অবিলম্বে স্পিড ব্রেকার ও ট্রাফিক নজরদারি বাড়াতে হবে, নাহলে আরও প্রাণহানির আশঙ্কা। এদিকে মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ঘাতক মিনিবাসটির খোঁজ চলছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *