DURGAPUR

দুর্গাপুরে শিল্পতালুকে বেসরকারি কারখানায় ফার্নেস ফেটে জখম চার, ক্ষোভ কর্মীদের

.. *বেঙ্গল মিরর, কাঁকসা ( দুর্গাপুর), রাজা বন্দোপাধ্যায়ঃ* বেসরকারি কারখানার ফার্নেস ব্লাস্ট হয়ে গুরুতর জখম হলেন চার কর্মী। তড়িঘড়ি গুরুতর জখম এই চার অস্থায়ী কর্মীকে উদ্ধার করে রাজবাঁধে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিধাননগরে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকালে দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকে বেসরকারী একটি কারখানার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছ।এই প্রসঙ্গে, বিজেপি নেতা শুভাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ, ২২ মাস ধরে কর্মীদের ইএসআই ও পিএফ নেই।

এদিন দুর্ঘটনা ঘটতেই সব জানা যায়।এই অভিযোগ ঘুরিয়ে হলেও স্বীকার করে নিয়েছেন বেসরকারী কারখানার এক ঠিকাদার।তবে , কর্মীদের ইএসআই ও পিএফ না থাকার বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। তারা বলেন, গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এরপরে, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কিভাবে ইএসআই ও পিএফ ছাড়া কারখানায় এই অস্থায়ী কর্মীদের কাজ করানো হচ্ছিলো?এই ঘটনার পরে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুরের বামুনারা শিল্পতালুকের এই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।কারখানা কতৃপক্ষের তরফে বলা হয়েছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *