ASANSOLKULTI-BARAKAR

বেআইনি কাজ আটকাতে পদক্ষেপ কুলটিতে পার্কিং জোন পরিদর্শনে ডিসিপি ট্রাফিক

.. *বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহর জিটি রোডে অবৈধ পার্কিং জোন পরিদর্শনের পরে এবার কুলটি। বুধবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকার বিভিন্ন জায়গায় পার্কিং জোন পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পি ভি জি সতীশ।

তার সঙ্গে ছিলেন কুলটি ও নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা।পুলিশ আধিকারিকরা বলেন, কোন ভাবে কোথাও অবৈধ বা বেআইনিভাবে কোন পার্কিং না করা হয়, তার জন্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি পার্কিংয়ের খোঁজ পাওয়া গেলে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *