ASANSOL

আইনের উর্ধ্বে কেউ নয় : মন্ত্রী অপ্রিমিত্রা পাল

আসানসোল রামকৃষ্ণ মিশনের ” স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ” পেলো ২৫ স্কুলের ১০০ পড়ুয়া

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুলের অডিটোরিয়ামে বুধবার ” স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ” প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এখানে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী অপ্রিমিত্রা পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, বর্ধমান রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ভুদেবনন্দজী মহারাজ, আসানসোল রামকৃষ্ণ মিশনে সেক্রেটারি মহারাজ স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র, আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই নতুন প্রজন্ম দেশের ভবিষ্যত। তারাই আগামী দিনে নিজের পরিবারের পাশাপাশি, রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে, তাদের মেধাকে কাজে লাগিয়ে। আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমত্বানন্দজী মহারাজ বলেন, ২৫ টি স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রীদের এদিন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয়েছে। মুলতঃ যেসব ছাত্র ও ছাত্রী মেধাবী ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া, তাদেরকে এই স্কলার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, রাজ্যে এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই যদি কেউ অন্যায় আচরণ করে তাহলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। আইনের উর্ধ্বে কেউ নয় তিনি বলেন, এতদিন তৃণমূল কংগ্রেসের শাসনকালে যে দর্শনের রাজনীতি করা হয়েছিল কিন্তু আর তা হবে না তিনি সকল সংখ্যালঘু মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। এর পাশাপাশি মন্ত্রী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সমাজ মাধ্যমে যে সব প্রচার করা হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান করেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *