Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে ভারী বৃষ্টিতে জল জমলো রাস্তায়, চরম ভোগান্তি সাধারণ মানুষের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহর সহ শিল্পাঞ্চলে শুক্রবার দুপুরের পরে মুষলধারে বৃষ্টি হয়। তার সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হয়। টানা গরমের পরে এই বৃষ্টিতে শহরবাসীরা স্বস্তি পান।এদিকে, এই বৃষ্টিতে শহরের হটন রোডের আর্য সরণী মোড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় । এই একইরকম জল জমে শহরের একাধিক রাস্তা ও নিচু এলাকায়। বৃষ্টি থামার পরে রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ার ফলে পুরো এলাকার যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।জল জমার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি যানবাহন চালকরাও জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হন।

বহু জায়গায় যান চলাচল ধীর হয়ে যায় এবং কিছু এলাকায় যানজটও তৈরি হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ও জল নিকাশির জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতি বছর সামান্য বৃষ্টিতেই এই এলাকা জল জমে পুকুরের চেহারা নেয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনো পর্যন্ত পুর প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী সমাধান করা হয়নি বলে অভিযোগ উঠেছে।সাধারণ মানুষেরা, অবিলম্বে আসানসোল পুরনিগম ও স্থানীয় প্রশাসনের কাছে হটন রোড সহ সব এলাকায় উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এই ধরনের জলজমার সমস্যায় আর মানুষকে পড়তে না হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *