ASANSOL-BURNPUR

বার্নপুরে বেআইনি নির্মাণ ভাঙা চলছে এবার কংগ্রেস ও সিপিএমের অফিসে সেল আইএসপির বুলডোজার

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে সরকারের বদল হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের পক্ষ থেকে সংস্থার জমিতে বানানো বিভিন্ন অবৈধ নির্মাণকে ভেঙে ফেলা হচ্ছে। এর আগে, একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বুলডোজার চালানো হয়েছে। এবার শুক্রবার সেল আইএসপির পক্ষ থেকে বার্নপুর গুরুদ্বোয়ারার কাছে সিপিএমের পার্টি অফিসকে ভেঙে ফেলা হলো বুলডোজার চালিয়ে। এই পার্টি অফিসকে ভেঙে দেওয়া হয় আইএসপির পক্ষ থেকে এই পার্টি অফিসকে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

কিন্তু সেই নোটিশ পাওয়ার পরেও যখন নিজের থেকে সেই পার্টি অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়নি, তখন এদিন সেল আইএসপির পক্ষ থেকে বুলডোজার চালিয়ে তা ভেঙে ফেলা হয়। তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কার্যালয়ের পাশাপাশি এদিন বার্নপুরের আপার রোড এলাকায় কংগ্রেসের পার্টি অফিস আইএসপির পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়। সেল আইএসপির তরফে বলা হয়েছে, এই পার্টি অফিসটিও সংস্থার জমিতে তৈরি করা হয়েছিল। তার জন্য কোন অনুমতি নেওয়া হয়নি।

বেশ কয়েকবার পার্টি অফিসকে সরিয়ে নেওয়ার জন্য কংগ্রেসকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু যখন তারা সেই নোটিশ উপেক্ষা করে পার্টি অফিসকে সারানোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি তখন, এদিন আইএসপির পক্ষ থেকে বুলডোজার চালিয়ে পার্টি অফিসটি ভেঙে ফেলা হয়।স্বাভাবিক ভাবেই, একের পর এক রাজনৈতিক দলের পার্টি অফিস ও কার্যালয় ভাঙাকে কেন্দ্র ইস্পাত নগরী বার্নপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *