আসানসোলে মহকুমাশাসকের সঙ্গে বৈঠকে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ে মহকুমাশাসক সদর ( সদর) অঘোর রায় ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে শুক্রবার প্রশাসনিক বৈঠক করলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পরে বিজেপি বিধায়ক বলেন, আসানসোলের প্রতিটি নাগরিকের কাছে দ্রুত, স্বচ্ছ ও সুলভ প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।













আসানসোলের সার্বিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজকে আরও গতিশীল করে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, এদিনের বৈঠকে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানুষের আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে চলবে আসানসোল এই লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের।


