ASANSOL

অভিষেক বন্দোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদ আসানসোল গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপরে হামলা আক্রমণের প্রতিবাদে “বিজেপি সরকার জবাব দাও ” এই স্লোগান তুলে আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধীমূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার পক্ষ থেকে রবিবার অবস্থান বিক্ষোভ করা হয়ে। উপস্থিত তৃণমুল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং , আসানসোল পুরনিগমের বিধান উপাধ্যায় সহ অন্য নেতৃত্বরা।

এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ, কাউন্সিলার সহ দলের কর্মী ও সমর্থকেরা। এই প্রসঙ্গে জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এইভাবে বিরোধী দলকে আটকানো পারবে না বর্তমান শাসক দল। মানুষ তো ভরসা করে ভোট দিয়ে সরকারে এনেছে। তারা আস্তে আস্তে বুঝতে পারবেন না। মেয়র বিধান উপাধ্যায় বলেন, একজনকে সাংসদকে এইভাবে হেনস্তা করা হলো। গোটা দেশের মানুষ এটা দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *