ASANSOL

মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু নারী সশক্তিকরণে বড় পদক্ষেপ: কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নারী সশক্তিকরণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবার সূচনা করা হলো জুন মাসে প্রথম দিন সোমবার থেকে। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর ও বারাবনির দুই বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক বা ডিএম এস পোন্নাবলম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।

তারই অংশ হিসেবে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হলো এদিন থেকে। যা নারী সশক্তিকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তিনি আরো বলেন, বর্তমানে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়েই মহিলারা এই পরিষেবার সুবিধা নিতে পারছেন। ভবিষ্যতে আরও সুবিধার কথা মাথায় রেখে একটি বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে মহিলারা সহজেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।বিজেপি বিধায়কের কথায়, এই প্রকল্প শুধুমাত্র যাতায়াতের সুবিধাই নয়, বরং মহিলাদের দৈনন্দিন জীবনে আর্থিক সাশ্রয় ও স্বনির্ভরতার দিকেও বড় ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, সরকারের নতুন এই পরিসেবা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও সন্তোষ দেখা গেছে।এদিকে, রাজ্য সরকারের দাবি, নারী কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনেও আরও একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *