Thursday, September 3, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 3, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে রেল ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শনে বিজেপি বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মঙ্গলবার আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে রেলের পাঁচমুখী সেতু বা ব্রিজ পরিদর্শন করেন। বিজেপি বিধায়ক সেতুর চারপাশের এলাকা পরিদর্শন করেন এবং জল জমার কারণ জানার চেষ্টা করেন ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে কথা বলে। পরে সাংবাদিকদের তিনি বলেন , প্রতি বছর বর্ষাকালে বা বৃষ্টির সময় এই এলাকায় জল জমে।

যে কারণে মানুষকে অনেক ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরো বলেন, এই রাস্তাটি আসানসোল ও বার্নপুরের জীবনরেখা বা লাইফলাইন। তাই এই রাস্তা বন্ধ হয়ে গেলে আসানসোল শহরে প্রবেশ করতে মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই, আসন্ন বর্ষার আগে এই এলাকা পরিদর্শন করা হয়। রাস্তায় জল জমা আটকানোর উপায় নিয়ে পুর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যাতে ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় বলে বিজেপি বিধায়ক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *