Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পাণ্ডবেশ্বর থানা পুলিশের বড়সড় সাফল্য একরাতে তিন জায়গায় অভিযানে গ্রেফতার ৮

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা এলাকায় একরাতে তিন জায়গায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করলো পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সোনপুর বাজারি এলাকা থেকে দুজন জাল লটারি কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এর পাশাপাশি পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি থেকে এক লোহা পাচারকারীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান সহ তিনটি বাইক উদ্ধার করেছে পুলিশ।অন্যদিকে, পাণ্ডবেশ্বরের ফুলবাগান দূর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পাঁচ জন জুয়ারি স্থানীয় বাসিন্দা জানা গেছে।ধৃতদেরকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ জানায়, তিনটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদেরকে জেরা করা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *