ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ” অন্নপূর্ণা যোজনা” র শিবির পরিদর্শনে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার

. *বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বিধানসভার দুবারের বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার কুলটিতে শনিবার আচমকাই ‘অন্নপূর্ণা যোজনা’র শিবির পরিদর্শনে আসেন। মন্ত্রীকে আচমকা নিজেদের মধ্যে পেয়ে সেখানে উপস্থিত বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।এই পরিদর্শনের সময় ডাঃ পোদ্দার শিবিরটি খতিয়ে দেখেন। অন্নপূর্ণা যোজনার আওতায় জনগণের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত বিজেপি কর্মীদের কাজকর্ম অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। কর্মীদের এই কাজের প্রশংসা করে তিনি বলেন, আপনাদের সকলের প্রধান কর্তব্য হলো জনগণের সেবা করা। সাধারণ মানুষ আমাদের শুধুমাত্র সেবা করার সুযোগ দিয়েছেন।

সেবাই আমাদের পরম ধর্ম এবং রাজনীতি সর্বদা জনতার স্বার্থে হওয়া উচিত এটাই আমাদের মূল উদ্দেশ্য। মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের এভাবে আচমকা কর্মীদের মাঝে পৌঁছানো এবং কাজের তদারকি করা এটাই প্রমাণ করে যে, সাধারণ মানুষের জন্য বিজেপি কর্মীদের করা কাজ অত্যন্ত প্রশংসনীয়। তা সরাসরি মানুষের সাথে যুক্ত। শিবিরে বিপুল সংখ্যায় স্থানীয় মানুষ ও বিজেপির নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *