ASANSOL

কোলিয়ারীর সামনে একটা আড্ডা খানা থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর: রবিবার সকালে পাণ্ডবেশ্বর কুমারডিহি এ কোলিয়ারি সংলগ্ন একটা আড্ডাখানা বসার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত ব্যক্তি কুমারডিহি গ্রামের বাসিন্দা অনুপ রায়চৌধুরী( রানা )। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছে মৃত্যু দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায় কোনরকম মানসিক অবসাদের কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় এক ব্যক্তি জানান গতকাল পর্যন্ত রানার ব্যবহার একেবারে স্বাভাবিক ছিল। আজ রবিবার বলে সকাল থেকে দেখা হয়নি। ঘটনার খবর শুনেই দাদা ঘটনাস্থলে আসেন বলে জানান। তিনি বলেন ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো এটা নিয়েই আমরা স্তম্ভিত।হঠাৎ করে রবিবার সকালেই এই ধরনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *