ASANSOLDURGAPUR

ছাত্রদের সামনে রেখে দেশবিরোধী আন্দোলনের অভিযোগে সিজেপির বিরুদ্ধে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ছাত্রদের সামনে রেখে দেশবিরোধী আন্দোলন সংগঠিত করার অভিযোগ তুলে সিজেপির (ককরোচ জনতা পার্টি) বিরুদ্ধে দুর্গাপুরে একটি প্রতিবাদ মিছিল হয়। উদ্যোক্তাদের দাবি, এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি।শনিবার হাতে জাতীয় পতাকা নিয়ে ভিরিঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত পদযাত্রা করেন অংশগ্রহণকারীরা।

মিছিলে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং ছাত্রসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগেরও প্রতিবাদ জানানো হয়।আয়োজকদের বক্তব্য, দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষার বার্তা দিতেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্যের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *