Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পাণ্ডবেশ্বরে তৃণমূলে ভাঙ্গন ইস্তফা প্রধান, উপপ্রধান সহ ৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্যর

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন। এই পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ ইস্তফা দিলেন আট জন পঞ্চায়েত সদস্য । সোমবার বিডিওর হাতে তারা ইস্তফা পত্র জমা দেন । সম্প্রতি, পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গোডাউন থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়া ঘটনাতেই এই ৮ জনের ইস্তফা বলে জানা গেছে। রাজ্যে পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ । রক্তক্ষরণ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে । ইতিমধ্যে একাধিক বিদ্রোহী বিধায়ক দলের সিদ্ধান্ত অস্বীকার করে নির্বাচন করেছে বিরোধী দলনেতা ।

লোকসভা রাজ্যসভাতেও ভাঙ্গনের মুখে তৃণমূল কংগ্রেস । এই আবহে ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরেও শুরু হয়েছে ভাঙ্গন । সোমবার পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ ৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেন । সোমবার তারা পদত্যাগ পত্র জমা দেন স্থানীয় বিডিওর হাতে । পদত্যাগীরা হলেন প্রিয়া বাগদি (প্রধান) সতন সৌমন্ডল (উপপ্রধান), বৈশাখী রাউত, আরতী বাউরী, জিনা দাস, সুভাষচন্দ্র হাঁসদা, সোনালী কোড়া ও উষা দেবী । সম্প্রতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন গোডাউন থেকে উদ্ধার হয় ত্রিপল সহ বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ।

এই ঘটনায় জনমানসে তৃণমূল সম্পর্কে বিরুপ ধারণা হয়েছে সেই কারণেই পদত্যাগ বলে জানান প্রধান প্রিয়া বাগদি উপপ্রধান সতন সৌমন্ডল সহ অন্যরা। তারা বলেন, এরপরে আমাদের আর পঞ্চায়েতের সদস্য হিসেবে থাকাটা ঠিক নয়। মানুষের মনে অন্য ভাবনা হবে।উল্লেখ্য, ১৮ জন সদস্য রয়েছে নবগ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যে একজন সদস্যের মৃত্যু হয়েছে । এদিন আট জন সদস্য একযোগে পদত্যাগ করায় পঞ্চায়েতের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন । বাকি সদস্যরা এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। এই নিয়ে ব্লক প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *