ASANSOL

পাণ্ডবেশ্বরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ভাঙন , প্রধান সহ ১২ সদস্যের একযোগে ইস্তফা।

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল পরিচালিত বৈদ্যনাথপুর পঞ্চায়েতে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এল। মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান অক্ষয় বাউড়ি সহ আরও ১২ জন পঞ্চায়েত সদস্য একযোগে নিজেদের ইস্তফাপত্র জমা দিলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে।হঠাৎ করে কেন এই ইস্তফা, সেই প্রশ্নের উত্তরে প্রধান ও সদস্যরা জানান, রাজ্যে তৃণমূল সরকারের আমলে হওয়া একাধিক দুর্নীতির ঘটনা বর্তমানে সামনে আসছে। তাঁদের দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে।

এই সমস্ত বিষয় আগে জানতে পারলে তাঁরা অনেক আগেই দল ছেড়ে দিতেন বলেও জানান।এছাড়াও গত ৫ জুন বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় পূর্বতন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে থাকা একটি ঘর থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তাঁরা চরম অস্বস্তিতে পড়েছেন বলে দাবি করেন।ইস্তফাদাতা সদস্যদের বক্তব্য, সাধারণ মানুষের সামনে গেলে তাঁদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

বিশেষ করে, দুর্গত মানুষদের প্রয়োজনের সময় ত্রাণের ত্রিপল দেওয়া সম্ভব না হলেও কীভাবে হাজার হাজার ত্রিপল মজুত ছিল — সেই প্রশ্নের উত্তর তাঁদের কাছে নেই।এই পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে কাজ চালিয়ে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় বলেই সদস্যপদ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বলে জানান তাঁরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *