Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL

পাণ্ডবেশ্বরের যুবকের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ

. *বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পাণ্ডবেশ্বরে থানা শ্যামসুন্দরপুর ঝরিয়াডাঙ্গায় রবিবার সকালে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জিত খৈরা (২৫)। এদিন সকালে ঘরের ভেতর থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ। তার কি কারণে এই মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাণ্ডবেশ্বর থানার শ্যামসুন্দরপুর ঝরিয়াডাঙ্গা এলাকায় খৈরা পরিবারের বাড়িতে এই ঘটনার পরে নেমে এসেছে শোকের ছায়া। ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর পঁচিশের যুবক রঞ্জিত খৈরাকে।

পরিবারের সদস্যদের দাবি, সকালে ঘুম থেকে উঠে তারা যখন বাইরে যান, তখন সব ঠিকই ছিল। কিন্তু ফিরে এসে ঘরের ভেতর রঞ্জিতকে ছটফট করতে দেখেন তারা। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সব। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

যদিও পরিবারের দাবি, শনিবার রাতে বা রবিবার সকালে কোনো রকম পারিবারিক অশান্তি বা ঝগড়াঝাঁটি হয়নি। এলাকার বাসিন্দারাও এই আকস্মিক মৃত্যুতে হতবাক। পুলিশ ইতিমধ্যেই ঘটনার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানায় পুলিশ।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *