ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে জনকল্যাণ শিবিরের উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের সম্প্রীতি ভবনে রাজ্য সরকারের তরফে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সেই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে মন্ত্রী বলেন , কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প সহ মোট ৫৪টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এই শিবিরের মধ্যে দিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই শিবিরটি ১৫, ১৬ এবং ১৭ জুন তিন দিন ধরে চলবে।

জেলাশাসক বলেন , কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন যে, যে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে আবেদন করেছেন। তাঁদের এখানে এসে আবার আবেদন করার প্রয়োজন নেই। অন্য প্রকল্পের সুবিধা পেতে এই শিবিরে এসে আবেদন করা যাবে। বার্নপুরের পাশাপাশি আসানসোল শহর সহ পশ্চিম বর্ধমান জেলায় এই ধরনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *