ASANSOLASANSOL-BURNPUR

বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত বার্নপুরে তৃণমূলের কাউন্সিলর অফিসে সেল আইএসপির বুলডোজার

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্পাত নগরী বার্নপুরে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। শনিবার আসানসোলের বার্নপুরের পূর্ণিয়াতলাও এলাকায় বেআইনি দখলদারীর বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করলো সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষ। পুলিশ প্রশাসনে আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল আসানসোল পুরনিগমের ৮০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাকেশ শর্মার অফিস। সেল আইএসপির জমি দখল করে অফিস বানানো হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ দিন ধরে এই নির্মাণ সংক্রান্ত অভিযোগ ছিলো।এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের অফিস ভাঙার সময় এলাকায় বিপুল সংখ্যায় স্থানীয় লোক উপস্থিত ছিলেন। তবে, কাউন্সিলর রাকেশ শর্মা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার অফিসে এই বুলডোজার চালানো নিয়ে কোন বিবৃতি বা প্রতিক্রিয়া দেখা যায়নি। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে সেল আইএসপি কতৃপক্ষ বার্নপুরে অবৈধ নির্মাণ ভাঙার কাজে নেমেছেন। গত দেড় মাসের বেশি সময়ে একাধিক বেআইনি দখলদার উচ্ছেদ করা হয়েছে। ভাঙা হয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *