তারাতলায় নির্মীয়মান কারখানায় সামগ্রী চাপা পড়ে নিখোঁজ হয়েছেন রানীগঞ্জের নবিন সিং !
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : কলকাতার তারাতলায় নির্মীয়মান কারখানায় সামগ্রী চাপা পড়ে ইতিমধ্যেই নিখোঁজ হয়েছেন রানীগঞ্জের নোবিন সিং , সেখানে ঠিকাদারদের কাছে এ বিষয়ে খবর পেয়ে তার খোঁজে গেছেন তার স্ত্রী নেহা দেবী,ও তার বড় ছেলে বছর ষোলো দশম শ্রেণীর ছাত্র প্রিন্স , সপ্তম শ্রেণীর মেজ মেয়ে কোমল কুমার ও ছোট ছেলে আরিয়ান সিং এ মুহূর্তে রয়েছেন তাদের রানীগঞ্জের লাইকবাজার লায়েক বাঁধ তিন নম্বর ধাওড়ার বাড়িতে। গতকাল সকাল ১০ টা সময় ফোনে শেষ কথা হয় তার স্ত্রীর সঙ্গে, সে সময় নবীন বলেন কাজে ব্যস্ত আছি, পরে কথা বলব। এরপর এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।














জানা গেছে ওই ব্যক্তির হাতে এটি উলকি দিয়ে তার নাম লেখা ছিল , এই দুর্ঘটনার খবর তারা বেলা একটা নাগাদ পেয়ে কালকেই দুপুর আড়াইটা নাগাদ তার স্ত্রী বড় ছেলেকে নিয়ে স্বামীর খোঁজে রওনা দেন। এখনো পর্যন্ত বাড়ির সদস্যরা জানেন না কেমন আছেন নবীন। সকলেই চোখে মুখে আতঙ্কের ছায়া, বাড়ির সদস্যদের দাবি কিশোর বয়স থেকেই বিল্ডারের এর কাজে করছে সে মতই কলকাতাতেও কাজে লেগেছিল ঠিকাদারের আন্ডারে। জানা গেছে ১৫ দিন আগেই বাড়ির সদস্যদের কাছে এসেছিল তারপর এক সপ্তাহ তাদের সঙ্গে কাটিয়ে আবার চলে যেতে হয় কর্মস্থলে। এবার কলকাতায় তার দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছতেই এলাকায় চাপা উত্তেজনা স্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা কি হবে কেউ জানে না কিভাবে চলবে গোটা সংসার নেই কোন সঠিক উত্তর এখন দেখার কত দ্রুত নবীনের খোঁজ পায় তারা সেই দিকেই তাকিয়ে সকলে।


