Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দুর্গাপুরের সিএমইআরআইয়ের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা সিএমইআরআই পরিদর্শন করেন মন্ত্রী। সবার সঙ্গে তিনি কথা বলেন। পরে মন্ত্রী বলেন, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকার জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত জ্ঞান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সেই প্রযুক্তির ভিত্তিতে পুরনো জমে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য আধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি রাজস্ব আয়েরও সম্ভাবনা তৈরি হবে বলে তিনি দাবি করেন।

পরিদর্শনের সময় অগ্নিমিত্রা পাল বলেন, অতীতে রাজ্য সরকার কেন্দ্রের গবেষণা ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, মানুষকে বোঝানো হয়েছিল যে কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, এখন সবাই বুঝতে পারছেন কেন ডবল ইঞ্জিনের সরকার দরকার বলেছিলাম।মন্ত্রী আরো বলেন, নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএমইআরআইকে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য নিষ্পত্তি প্রকল্পে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *