Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

জার্মানিতে শুটিংয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ানশিপে স্বর্ণপদক অভিনব সাউকে অন্ডাল বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

*বেঙ্গল মিরর, অন্ডাল (দুর্গাপুর), রাজা বন্দোপাধ্যায়ঃ* জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ স্বর্ণপদক জয়ী তরুণ শুটার অভিনব সাউ রবিবার দুর্গাপুরের অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আন্তর্জাতিকভাবে দেশ ও পশ্চিমবঙ্গের জন্য গৌরব বয়ে আনা অভিনবকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিশাল জনসমাগম হয়।সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে মালা, মিষ্টি এবং তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানান। তাঁকে দেখতে ও অভিনন্দন জানাতে বিমানবন্দর চত্বরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল।অভিনব সাউ, শম্ভবী ক্ষীরসাগরের সাথে ১০-মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।

যোগ্যতা অর্জন পর্বে ৬৩৪.৬ পয়েন্ট স্কোর করে তাঁরা ফাইনালে জায়গা করে নেন। এরপর ফাইনালে ৫০৫.৮ পয়েন্ট পেয়ে তাঁরা স্বর্ণপদক জয় করেন। এর মধ্যে দিয়ে অভিনব একটি নতুন জুনিয়র বিশ্ব রেকর্ড গড়েন।রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান অভিনবকে ফোন করে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি রাজ্য তথা দেশ অভিনবের সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এক সাক্ষাৎকারে অভিনব সাউ বলেন, খুব ভালো লাগছে দেশের হয়ে এই পদক আনতে পেরে। আমার এই সাফল্যের পেছনে রয়েছে বাবা-মা ও কোচ।অভিনব সাউয়ের এই ঐতিহাসিক সাফল্যকে ভারতীয় শুটিংয়ের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার অসামান্য পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে ভারত ও পশ্চিমবঙ্গের জন্য আবারও গৌরব বয়ে এনেছে বলে মনে করছে ক্রীড়ামহল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *