ASANSOL

কতৃপক্ষের সঙ্গে যোগসাজশের অভিযোগ দুর্গাপুরে বেসরকারি কারখানা থেকে বিএমএসের ধর্ণা তুললো পুলিশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কারখানার কতৃপক্ষের সাথে পুলিশের যোগসাজশের অভিযোগ তুললো শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ। শনিবার একাধিক দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার চার নম্বর ইউনিটের গেটের বাইরে বিএমএসের ধর্না উঠিয়ে দিল পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে ধস্তাধস্তি আন্দোলনকারীদের।দুর্গাপুরের সাগরভাঙ্গায় ঐ বেসরকারি কারখানার গেটের বাইরে গোটা ঘটনায় এদিন পুলিশের সমালোচনায় সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা।

দাবি, পুলিশ অন্যায়ভাবে এই কাজ করেছে। আমরা ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করেছিলাম। এই আন্দোলন একেবারে শান্তিপূর্ণ ভাবে হচ্ছিলো। কাউকে কোনরকম বাধা দেওয়া হয়নি। তা সত্বেও এদিন পুলিশকে দিয়ে এই কাজ করানো হলো।তবে, এদিনের এই ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি, কারখানার গেটের বাইরে বিএমএসের আন্দোলন উঠিয়ে দেওয়ার নিয়ে পুলিশ প্রশাসনের তরফে মেলেনি কোন প্রতিক্রিয়াও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *