Friday, July 31, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 31, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

পরিষ্কার পরিচ্ছন্ন ও সাফাইয়ে জোর আসানসোলের আবাসনে সচেতনতার প্রচারে পুর ইঞ্জিনিয়ার ও কর্মীরা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের নগরোন্নয়ন পুর মন্ত্রী মলয় পাল আসানসোল সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর গুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মন্ত্রী বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন।সেই মতো শনিবার আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তবের নেতৃত্বে স্যানিটারি বিভাগের পক্ষ থেকে নির্মল সাথী প্রকল্পের সাথে যুক্ত মহিলারা আসানসোলের জিটি রোডে কুমারপুর এলাকায় একটি আবাসনে আসেন। তারা সেখানকার মানুষদের বোঝানোর চেষ্টা করেন যে তারা যেন তাদের বাড়ির নোংরা আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের হাতে তুলে দেন।

বেসরকারি বা প্রাইভেট কোন সাফাই কর্মীকে দিলে সে হয়তো আবর্জনা শহরের অন্য কোন জায়গায় ফেলে দিতে পারে। কিন্তু পুরনিগমের সাফাই কর্মী বাড়ির আবর্জনা পুরনিগমের নির্দিষ্ট স্থানেই ফেলবেন। তেমনই নির্দেশ তাদেরকে দেওয়া আছে। এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের স্যানিটারি বিভাগের ওয়ার্ড কো-অপারেশন বর্ণালী রায় বলেন, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশ মতো আমরা কাজ করছি। আমরা এলাকায় এলাকায় ঘুরে সাফাই ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর তৈরি করা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *