Friday, July 31, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 31, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ দলেরই নেত্রী বিরুদ্ধে ফেরত চেয়ে আক্রান্ত বিজেপি কর্মী ও তার ভাই, চাঞ্চল্য দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিলেন দলেরই এক নেত্রীকে। দুমাস পরে সেই টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির এক কর্মী। শনিবার রাতের এই ঘটনায় গুরুতর জখম দুর্গাপুরে বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ নামে ঐ বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাই প্রেম প্রকাশ প্রসাদ। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, গত ৬ মে দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস পেয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্তের হাতে ৫০ হাজার টাকা দিয়েছিলেন ওমপ্রকাশ প্রসাদ । কিন্তু দুমাস পার হয়ে গেলে টাকা দেওয়ার পরে চাকরি না মেলায় তিনি টাকা ফেরত চান। সেই কারণে শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ওমপ্রকাশের দাবি, মৌসুমী দত্তের উপস্থিতিতেই তাঁর অনুগামীরাই এই হামলা চালায়। যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত।

ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওম প্রকাশ প্রসাদের স্ত্রী পুজা দুবে প্রসাদ । অভিযোগকারী জানিয়েছেন, বিষয়টি দলের নেতৃত্বকেও জানানো হচ্ছে।অন্যদিকে, বিজেপি নেতা সুমন্ত মন্ডলের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকেই।

তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি গোটা অভিযোগের তদন্ত করে আসল তথ্য বার করতে।এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ জানায়, অভিযোগ ও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *