Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে প্রশাসনিক ভবনের নাকের ডগায় দিনেদুপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার যন্ত্রাংশ উধাও

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টারে প্রশাসনিক ভবনের একেবারে নাকের ডগায় দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। রবিবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ভবনের পাশেই সোলার এনার্জি পার্ক সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণের জন্য ব্যবহৃত মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরের দল। এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন শিপ থানার পুলিশ। জানা গেছে , দুর্গাপুরের সিটি সেন্টারে প্রশাসনিক ভবনের পাশে সোলার এনার্জি পার্ক সংলগ্ন এলাকায় ঝুপড়িতে রাখা ছিলো রাস্তা নির্মাণের জন্য ব্যবহৃত মূল্যবান যন্ত্রাংশ।

রবিবার দুপুরে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী কিছু সময়ের জন্য খাবার খেতে যান। সেই সুযোগে একদল দুষ্কৃতী সেখানে হানা দেয়। মুহূর্তের মধ্যেই তারা রাস্তা নির্মাণের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ঝুপড়ির দরমার বেড়া ভেঙে একটি গাড়িতে তুলে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।প্রাথমিকভাবে জানা গেছে, চুরি যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা। প্রশাসনিক ভবনের এত কাছাকাছি এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের বেলায় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই চুরি করল, তা নিয়ে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। সোলার এনার্জি পার্কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত কয়েক মাসে ঐ এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনিক ভবনের সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *