ASANSOL

আসানসোলে স্কুলে স্কুলে পালিত ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫ তম জন্মবার্ষিকী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের স্কুলে স্কুলে সোমবার সকালে পালিত হলো ডাঃ শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের তরফে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিলো। স্কুলের পড়ুয়া ও শিক্ষিকাদের নিয়ে হওয়া এই পদযাত্রা আসানসোলের জিটি রোডের রাইমনি লেনের স্কুলের সামনে থেকে শুরু হয়। সেই পদযাত্রা আশপাশের এলাকা ঘুরে আবার স্কুলে এসে শেষ হয়।

পরে স্কুলে একটি ছোট অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। ছিলেন স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকরাও।অন্য দিকে, এদিন একইভাবে আসানসোলের এসবি গড়াই রোডের চেলিডাঙ্গা হাইস্কুল সহ আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের স্কুলে স্কুলে শ্রদ্ধার সাথে পালিত হয় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *