বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রানিগঞ্জে বিজেওয়াইএমের প্রভাতফেরি
*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রভাতফেরির আয়োজন করে রানিগঞ্জ বিধানসভার মণ্ডল-১ ভারতীয় জনতা যুব মোর্চা বা বিজেওয়াইএম ।














প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মী-সমর্থকদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপি যুব মোর্চার মিডিয়া ইন-চার্জ অনিকেত রক্ষিত, রানিগঞ্জ মণ্ডল-১ যুব মোর্চার সভাপতি মনু ভার্মা, সাধারণ সম্পাদক সুখেন ধীবর সহ অন্যান্যরা।


