ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বারাবনি বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ পরিস্থিতি সামলাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না মেলায় মঙ্গলবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও কার্যালয় চত্বরে।অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দাবিতে এদিন সকাল থেকে স্থানীয় মহিলারা ব্লক অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বারাবনি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ক্ষুব্ধ মহিলারা এদিন সকালে বিডিও অফিসে এসে পৌঁছান। তাঁদের অভিযোগ, তারা যোগ্য তাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’ যোজনার প্রাপ্য টাকা আসছে না। এই নিয়েই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মহিলারা বিডিও অফিসের মূল গেটের সামনে অবস্থান নিয়ে জোরালো বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারী মহিলাদের অফিসের মূল প্রবেশদ্বার থেকে সরিয়ে দেয়।যদিও বিক্ষোভকারী মহিলারা প্রশাসনের কোনও কথাই প্রথমে শুনতে রাজি হননি। পরিস্থিতি জটিল দেখে ব্লক প্রশাসনের আধিকারিকদের তরফ থেকে মাইকিং করে মহিলাদের শান্ত করার চেষ্টা করা হয়। তাঁদের আশ্বস্ত করার সবরকম চেষ্টা সত্ত্বেও এলাকায় উত্তেজনা কমেনি।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, আমরা আইসিডিএস কর্মীদের ফর্ম ভ্যারিফিকেশন মানবো না। কারণ তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা আমাদের ফর্ম কি করে ভ্যারিফিকেশন করবে?শেষ পর্যন্ত দুপুর দুটো নাগাদ বিডিও অফিসে কর্মী মাইকিং করে বলেন যে, বুধবার থেকে আইসিডিএস কর্মীরা তাদের সেন্টারে ফর্ম ভ্যারিফিকেশনের কাজ করবে। সেই কাজ করে তারা তার রিপোর্ট বিডিও অফিসে জমা দেবেন। এরপরে মহিলারা বিডিও অফিসে এসে জানতে পারবেন। বিডিও অফিসের তরফে এই কথা বলা পরে বিক্ষোভকারী মহিলারা চলে যান। তারপরে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *