Wednesday, July 8, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 8, 2026
Bengal Mirror
ASANSOL

অল ইন্ডিয়া মাড়োয়ারি মহিলা সম্মেলনের আসানসোল শাখার উদ্যোগ ১২ জুলাই ” শাওন মেলা” র আয়োজন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের পশ্চিম আপকার গার্ডেন মারোয়াড়ি মিত্র সেবা সমিতির কার্যালয়ে বুধবার অল ইন্ডিয়া মারোয়াড়ি মহিলা সম্মেলন আসানসোল শাখার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া মারোয়াড়ি মহিলা সম্মেলন আসানসোল শাখার উদ্যোগে আগামী ১২ জুলাই হতে যাওয়া ” শাওন মেলা” সম্পর্কে তথ্য জানানো হয়।এদিনের এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি রেখা গারিওয়ান, মধু দুমরেওয়াল, নিধি পাসারি, সোনল গারিওয়ান, কান্তা খেমকা, লক্ষ্মী আগরওয়াল, নিধি ভুয়ার্কা, রজনী লোসালকা এবং সন্ধ্যা আগরওয়াল উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, আগামী ১২ জুলাই আসানসোল ক্লাবে প্রতি বছরের মতো এই বছরও ” শাওন মেলা” করা হবে। শুধু আসানসোল নয়, পার্শ্ববর্তী এলাকা, এমনকি কলকাতা থেকেও মহিলারা এখানে স্টল দেবেন। ইমিটেশন গয়না, খাদ্যদ্রব্য এবং বিভিন্ন ধরণের পোশাক সহ প্রায় ৪৫টি স্টল করা হবে। তিনি আরো বলেন , এই স্টলগুলিতে পাওয়া সমস্ত জিনিস মহিলাদের দ্বারা তৈরি করা হবে । নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে উৎসাহিত করার জন্য বিগত পাঁচ বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, এটি অত্যন্ত আনন্দের বিষয় যে শাওন মেলা নারী উদ্যোক্তাদের এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করে যা তারা পেয়ে থাকেন। এ কারণেই যে নারীরা প্রথম বছরে স্টল করতে এসেছিলেন, তাঁরা বারবার আসেন। এটা প্রমাণ করে যে, এখানে এসে তাঁরা শুধু ভালো ব্যবসা করার সুযোগই পান না, বরং তাঁদের উদ্যোগের জন্য একটি ভালো প্ল্যাটফর্মও পেয়ে থাকেন।

যে কারণে তারা এই মেলার সঙ্গে যুক্ত থাকতে চান। তিনি আরও বলেন যে, এই বছর আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। তিনি আরও যোগ করেন যে, শুধু ব্যবসাই নয়, বিনোদনও একটি প্রধান বিষয় হবে। শাওন মেলায় বিনোদনেরও অনেক ব্যবস্থা থাকবে। তিনি সকলকে মেলায় অংশগ্রহণের জন্য আবেদন জানান এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার অনুরোধ করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *