ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে শিশুদের জন্য ” পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ” উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালে চালু হলো নিউট্রশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ( এনআরসি )। শুক্রবার এক অনুষ্ঠানে এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার সিএমওএইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহঃ ইউনুস, জেলা হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস, বিদায়ী সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

জানা গেছে, ৫ বছর পর্যন্ত বয়সের শিশু যারা অপুষ্টি জনিত কারণে ভুগছে, তাদের এই কেন্দ্রে রাখা হবে। জেলা হাসপাতালের জরুরী বিভাগের উপর তলায় ১০ শয্যার এই ইউনিট তৈরি করা হয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুদের ন্যূনতম ১৪ দিন পর্যন্ত এই ইউনিটে রাখা হবে। শুধু তাই নয় শিশুর মা শিশুদের সাথে এই বিভাগে থাকতে পারবে। এখানে থাকছে ফিডিং জোন।

শিশুরা যাতে নিরাপদ ভাবে খেলাধুলা করতে পারে তার জন্য সেন্টারে প্লে স্কুলের আদলে এই ইউনিটের এক প্রান্তে করা হয়েছে। যেখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রঙিন খেলনা।এই প্রসঙ্গে, অগ্নিমিত্রা পাল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার অন্যান্য পরিষেবার সাথে স্বাস্থ্য পরিষেবা উন্নত থেকে উন্নততর করছে। তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আসানসোল জেলা হাসপাতালে শুধু আসানসোল বা তার পার্শ্ববর্তী এলাকায় নয়, পাশের জেলা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বহু মানুষ আসেন। এই নতুন ইউনিট চালু হওয়ায় সব এলাকার মানুষরা উপকৃত হবেন বলে দাবি তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *