PANDESWAR-ANDAL

অন্ডালে ভেঙে পড়লো ৭০ দশকের পুরানো জলট্যাঙ্ক, আহত ইসিএলের দুই মহিলা কর্মী

বেঙ্গল মিরর, অন্ডাল ও দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ভেঙে পড়লো ৭০ দশকের পুরনো ইসিএলের জল ট্যাঙ্ক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালে ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারীর এই ঘটনায় দুই মহিলা কর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। তাদেরকে দুর্গাপুর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনার এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন নেতারা। অধিকাংশ নেতাদের বক্তব্য ইসিএলের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত চান। আহত দুই কর্মীর নাম সঙ্গীতা দেবী (৫০) ও প্রভাবতী ভূঁইয়া (৫০)। গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের পরেই বুধবার এভাবে হূড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় এলাকায় চরম আতঙ্ক দেখা যায় ।

অভিযোগ, ইসিএলের নজরদারি না চালানো ও অবহেলার জন্য এভাবে জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে । যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো মনে করা হচ্ছে আজকের এই ঘটনার পরে । জানা গেছে, এই জল ট্যাঙ্ক থেকে প্রায় হাজারের বেশি পরিবারে জলের সরবরাহ হতো। এই অবস্থায় এই এলাকায় চরম জলের সংকট দেখা দেবে বলে মন্তব্য করেন শ্রমিক নেতারা । ইসিএল সংস্কারের ব্যবস্থা না করায় আজ এভাবে চরম জলসংকটের মুখে এলাকার পরিবারগুলি । তবে এই ঘটনা নিয়ে ইসিএলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, জানা গেছে, এই ঘটনা কি করে ঘটলো, তা জানতে ইসিএল তদন্ত শুরু করেছে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *