Thursday, July 23, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 23, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের রেলপারে চাঞ্চল্য তৃনমুল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী দুই ভাইয়ের একাধিক ঠিকানায় পুলিশের হানা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের রেলপার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে একযোগে ব্যবসায়ী দুই ভাইয়ের বেশ কয়েকটি ঠিকানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল অভিযান চালায়।পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে রেলপার এলাকার পাশাপাশি আসানসোল শহরে চাঞ্চল্য সৃষ্টি করে। ব্যবসায়ী দুই ভাইয়ের নাম হলো নানহে এবং মিস্টার। যারা পরিবহন সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের একটি দল এদিন সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে রেলপার এলাকায় নানহে ও মিস্টারের বাসভবন, অফিস এবং কর্মস্থলে ধারাবাহিক অভিযান চালান।

জানা গেছে, কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযানে পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে নথি, ফাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী পরীক্ষা করে। আরো জানা গেছে, রাজ্যের বর্তমান বিরোধী তথা একসময়ের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ নানহে এবং মিস্টার রেল সাইডিংয়ে পরিবহন ব্যবসার পাশাপাশি পোশাকের খুচরা ব্যবসার সাথেও জড়িত। এছাড়াও, মিস্টারের রেলপার এলাকায় একটি স্কুলও আছে। এই দুই ভাইয়ের এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে।

যে কারণে অভিযানের খবর ছড়িয়ে পড়ামাত্রই তাদের আস্তানার বাইরে বিশাল ভিড় জমে যায। এই অভিযানে পুলিশ কি গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পেয়েছে তা, জানা যায়নি। তবে এদিন সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সেন্ট্রাল ১) গফফর বলেন, আসানসোল আদালতে চলা একটি মামলায় বিচারকের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। যদিও, পুলিশের এই অভিযান নিয়ে ব্যবসায়ী দুই ভাইয়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *