আসানসোল আইএমএ ভবনে ” যশোদা বন্ধন মিট বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দুর্গাপুরে উন্নত স্বাস্থ্যসেবার উদ্যোগ যশোদা হাসপাতালের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* রোগীদের আরও কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে, হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল। হাসপাতালের তরফে বলা হয়েছে, বেশ কয়েকজন সিনিয়র বিশেষজ্ঞ এখন থেকে দুর্গাপুরে বহির্বিভাগীয় (ওপি) পরামর্শের জন্য নিয়মিতভাবে উপস্থিত থাকবেন। রোগীরা তাদের প্রাথমিক মূল্যায়নের জন্য হায়দ্রাবাদে না গিয়েই গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিকস, কার্ডিওলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, গাইনোকোলজি, নিওনোটোলজি, পেডিয়াট্রিকস এবং রেডিয়েশন অনকোলজি সহ একাধিক বিশেষত্বের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে পারবেন।














বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন; ডাঃ পবন কুমার এম. এন.সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডাঃ শ্রীরাম শ্রীকাকুলপু, কনসালটেন্ট মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ কিরণ কে. রেড্ডি বাদাম, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডাঃ জয়ন্ত মুডে, কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি ডাঃ এল. বরুণ আনন্দ, কনসালটেন্ট নিউরোলজিস্ট ডাঃ অনুশা রাও পি., গাইনোকোলজি কনসালটেন্ট ডাঃ সত্যপ্রিয় সাহু, কনসালটেন্ট নিওন্যাটোলজিস্ট ও পেডিয়াট্রিশিয়ান, ডাঃ অনুপ আগরওয়াল, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ডাঃ প্রদীপ কুমার কারুমাঞ্চি, সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট, ডাঃ এন. এস. প্রনীল, কনসালটেন্ট ইউরোলজিস্ট।
এই নিয়মিত বহির্বিভাগীয় (ওপি) ক্লিনিকগুলির মাধ্যমে রোগীরা বাড়ির কাছাকাছি থেকেই বিশেষজ্ঞের মতামত, প্রাথমিক রোগ নির্ণয়, চিকিৎসার পরিকল্পনা এবং ফলো-আপ সেবা পেতে পারেন। যেসব রোগীর উন্নত রোগ নির্ণয় পদ্ধতি, জটিল অস্ত্রোপচার, ইন্টারভেনশনাল চিকিৎসা বা বিশেষায়িত ইনপেশেন্ট কেয়ারের প্রয়োজন, তাদের জন্য কনসালটেন্টরা যশোদা হাসপাতালের হায়দ্রাবাদের সোমাজিগুড়া, সেকেন্দ্রাবাদ এবং মালাকপেট শাখায় নির্বিঘ্নে রেফারেলের ব্যবস্থা করবেন।
এই উদ্যোগ প্রসঙ্গে যশোদা হসপিটালসের কর্পোরেট রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট বি. এন. মাকেশ বলেন, আমাদের উদ্দেশ্য হলো আমাদের স্বনামধন্য বিশেষজ্ঞদের জনগণের কাছাকাছি এনে দুর্গাপুরের মানুষের জন্য বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলা। এদিকে, শনিবার রাতে আসানসোল সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে আইএমএ ভবনে যশোদা হাসপাতাল আইএমএ আসানসোল শাখার সহযোগিতায়” যশোদা বন্ধন মিট ” র আয়োজন করে। এই মিটে যশোদা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন আইএমএ আসানসোল শাখার চীফ প্যাট্রোন ডাঃ পিসি মাজি, সভাপতি ডাঃ রবিকান্ত ঝাঁ, সম্পাদক ডাঃ রহুল আমিন সহ আসানসোলের একাধিক চিকিৎসক।এই প্রসঙ্গে যশোদা হাসপাতালের মার্কেটিং কর্পোরেট রিলেশনসের এ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট শ্রীনিবাস চিদুয়ারা বলেন, আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি এই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর নিয়ে ভাবনাচিন্তা করছি। আশা করি, দ্রুত এই রাজ্যের মানুষেরা ভালো স্বাস্থ্য পরিসেবা পাবেন।

