Thursday, July 30, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 30, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি নিয়ে মিছিল শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হিরাপুর সহ একাধিক থানায় অভিযোগ, এফআইআরের দাবি বিজেপি যুব মোর্চার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আপত্তিকর ও অবমাননাকর ক্যারিকেচার প্রদর্শন বা ছবি নিয়ে মিছিল করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার আসানসোলের হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেপি যুব মোর্চা)।বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার প্রতিনিধিদল হিরাপুর থানায় গিয়ে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জুলাই কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে শ্রীলেখা মিত্র একটি আপত্তিকর ও প্রধানমন্ত্রীকে অসম্মানজনকভাবে ক্যারিকেচার বা পোস্টার হাতে নিয়ে প্রকাশ্যে মিছিল করেন।

যুব মোর্চার দাবি, এই ঘটনা দেশের সাংবিধানিক পদমর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। অভিযোগকারীরা অবিলম্বে এফআইআর রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে।

কিন্তু কোনও ব্যক্তিকে, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীকে, আপত্তিকরভাবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।উল্লেখ্য, এই নিয়ে আসানসোল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। পুলিশ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *