Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আরজি কর ঘটনার দু’বছর আসানসোল জেলা হাসপাতালে অগ্নিমিত্রা পালের নীরবতা পালন, অভয়ার স্মৃতিতে কবিতা পাঠ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সমস্ত হাসপাতালের পাশাপাশি রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কলকাতার আরজি কর হাসপাতালে অভয়া কান্ডের প্রতিবাদে দুমিনিট নীরবতা পালন হল। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ শেখ মহম্মদ ইউনুস, জেলা হাসপাতালের সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। এদিন অভয়া স্মৃতির উদ্দেশ্যে নিজের লেখা কবিতা পাঠ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরজি করের অভয়া ধর্ষণ ও হত্যা মামলায় তিনি বলেন , দু’বছর আগে কর্তব্যরত অবস্থায় মৃত তরুণী চিকিৎসকের স্মরণে দু মিনিট নীরবতা পালন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে সকাল এগারোটা থেকে দুমিনিট নীরবতা পালন করা হয়েছে। যাতে আমরা সেই বেদনাদায়ক ঘটনাটি ভুলে না যাই। আর ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে তা আটকাতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

তিনি আরো বলেন, আমিও সেদিনের ঘটনার কথা ভুলবো না। আমি, সজল ঘোষ ও কৌস্তভ বাগচি সারা রাত ছিলাম।প্রসঙ্গতঃ, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়েছিল। পরে, সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য ও দেশজুড়ে প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে আন্দোলন করা হয়েছিলো। তা বিশ্বের অন্য দেশেও কমবেশি ছড়িয়ে পড়ে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *