বার্নপুরে ” হর ঘর তিরঙ্গা ” যাত্রার আয়োজন
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুরে মঙ্গলবার বেরোয় ” হর ঘর তিরঙ্গা ” যাত্রা। এই তিরঙ্গা যাত্রা বার্নপুরের নরসিং বাঁধের বালাজি ধাম থেকে শুরু হয়ে ত্রিবেণী মোড়, হিরাপুর থানা হয়ে বালাজি ধামে শেষ হয়। এই তিরঙ্গা যাত্রার আয়োজন করে পশ্চিমবঙ্গ আঞ্চলিক মারোয়াড়ি সম্মেলন, বার্নপুর মারোয়াড়ি যুব মঞ্চ, বার্নপুর চেতনা শাখা, আসানসোল মারোয়াড়ি মহিলা সমিতি, বার্নপুর শ্যাম মণ্ডল। সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি এই যাত্রায় অংশগ্রহণ করেন।














অনেক স্কুলের ছাত্রছাত্রীও এতে যোগ দেয়। এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে প্রচুর উৎসাহ দেখা যায়। এ প্রসঙ্গে শিল্পপতি ও সমাজকর্মী নরেশ আগরওয়াল বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রতি বছর ১৫ ই আগস্ট প্রতিটি বাড়িতে তিরঙ্গা যাত্রা আয়োজনের কথা বলে আসছেন। এই বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গা যাত্রা আয়োজনের কথা বলেছেন। এই কর্মসূচিটি ৯ আগস্ট থেকে শুরু হয়েছে।
তা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। তিনি আরো বলেন, এদিনের যাত্রা বালাজি ধামের উদ্যোগে আয়োজিত হয়েছে। যেখানে বিপুল সংখ্যায় পুরুষ, মহিলা ও শিশু অংশগ্রহণ করছেন। এই যাত্রা এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে প্রত্যেকে দেশপ্রেমী ও দেশপ্রেমে পরিপূর্ণ হয়ে উঠছেন। এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি বালাজি ধামকে বিশেষভাবে ধন্যবাদ জানান।


