আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটশনে ” ১০ কোটি নেশামুক্তির শপথ” শীর্ষক অনুষ্ঠান
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নেশা মুক্ত ভারত অভিযান এবং মিশন স্পন্দন” র অধীনে দেশব্যাপী “১০ কোটি নেশামুক্তির মেগা প্রচারাভিযান”-এর অংশ হিসেবে প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়ার চাঁদায় পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটশনও বি.এড. ও ডি.এল.এড. কলেজে একটি বিশেষ নেশামুক্তির শপথ কর্মসূচী আয়োজিত হয়।এই কর্মসূচীর লক্ষ্য ছিল ছাত্রছাত্রী ও সমাজের মধ্যে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তরুণদের একটি সুস্থ, মূল্যবোধ-ভিত্তিক ও নেশামুক্ত জীবনধারা গ্রহণে উৎসাহিত করা।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপির যুব নেতা অপূর্ব হাজরা।














এছাড়াও ছিলেন পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটশনের সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা শচিন্দ্রনাথ রায় ও সহ-প্রতিষ্ঠাতা মিতা রায়।ব্রহ্ম কুমারীর পক্ষ থেকে ব্রহ্ম কুমারী সঙ্গীতা, ব্রহ্ম কুমারী সন্ধ্যা , ব্রহ্ম কুমারী দোলন এবং ব্রহ্ম কুমার পার্থ উপস্থিত থেকে সক্রিয়ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।ব্রহ্ম কুমারীর প্রতিনিধিরা তরুণ প্রজন্মের মধ্যে আসক্তি প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের মাদক, তামাক, মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে উৎসাহিত করেন।
তাঁরা জোর দিয়ে বলেন যে, একটি সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে শিক্ষা, ইতিবাচক মূল্যবোধ, আত্ম-শৃঙ্খলা এবং আধ্যাত্মিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।ইন্সটিটিউটশনের সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা শচিন্দ্রনাথ রায়, ব্রহ্ম কুমারীদের এই উদ্যোগের প্রশংসা করেন।
তিনি তরুণ প্রজন্মকে আসক্তি থেকে রক্ষা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।অংশগ্রহণকারীদের একটি স্বাস্থ্যকর, শক্তিশালী এবং আসক্তিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘আসক্তি বা নেশা মুক্ত প্রতিজ্ঞা’ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।এছাড়াও এদিনের অনুষ্ঠানে ইন্সটিটিউটশনের ৮৩ জন পড়ুয়া ও ২৩ জন শিক্ষক এবং কর্মী ছিলেন।






