ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জের পানশালায় জুয়ার আসরে পুলিশের হানা সাড়ে ৫৪ হাজার টাকা সহ গ্রেফতার ৬

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও চরণ মুখার্জিঃ* রাত হলেই পানশালা কাম রেস্টুরেন্টে বসতো জুয়ার আসর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অতর্কিত হানা দিয়ে বড়সড় সাফল্য পেল রানিগঞ্জ থানার পুলিশ।জানা গেছে, বৃহস্পতিবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের বাঁশড়া এলাকায় সত্যম পানশালা কাম রেস্টুরেন্টে জুয়ার আসর বসার গোপন খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবিমোড় ফাঁড়ির আইসি নিজামুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয়। সেখানে জুয়ার বোর্ড থেকে ৫৪,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পানশালা বন্ধ হওয়ার পর ভেতরেই চলছিল জুয়ার আসর। খবর পেয়েই পুলিশ দল হঠাৎ অভিযান চালায়।মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলেই রানিগঞ্জের বাসিন্দা। ধৃতদের নাম হলো জয়দেব সিং ( পানশালার ম্যানেজার), বিনয় মন্ডল, বাপ্পাদিত্য মন্ডল, গণেশ চৌধুরী, মিলন মন্ডল ও উত্তম ঘটক। ধৃত ৬ জনকে শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, কোন বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি কাজকর্ম কড়া হাতে মোকাবিলা করা হবে।রানিগঞ্জ শিল্পতালুক এলাকায় পানশালার আড়ালে জুয়ার রমরমা নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *