ASANSOL

আসানসোলে মূর্তি গড়ে ভারতমাতার পুজোর আয়োজন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের দিন শনিবার আসানসোলে মূর্তি গড়ে ভারতমাতার পুজোর আয়োজন করা হয়। আসানসোল জেলা আদালতের সরকারি আইনজীবী বা পিপি ইনচার্জ পীযুষ কান্তি গোস্বামীর পৃষ্ঠপোষকতায় ভারতমাতা পুজো কমিটি দ্বিতীয় বর্ষের একদিনের এই পুজোর আয়োজন করেছিলো আসানসোলের এসবি গড়াই রোডের বুধা ময়দান সংলগ্ন পিএন্ডটি কলোনির কমিউনিটি হলে।

সকাল থেকে এই পুজোকে কেন্দ্র কমিটির সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে পীযুষ কান্তি গোস্বামী বলেন, এই পুজো এবার দ্বিতীয় বর্ষের। একদিনের এই পুজো ২০২৫ সাল থেকে শুরু করা হয়েছে। অন্যদিকে, রবিবার এই উপলক্ষে বুধা ময়দান থেকে একটি মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়। তা শেষ হয় জিটি রোডে শনি মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *