ASANSOL

রামপুর এমভিআই চেকপোস্ট হঠাৎ পরিদর্শনে রাজ্যের পরিবহন মন্ত্রী আধিকারিকদের সঙ্গে বৈঠক

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এম ভিআই চেকপোস্ট ও দপ্তরে সোমবার সকালে হটাৎ পরিদর্শনে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি এমভিআই দপ্তর পরিদর্শনের পাশাপাশি এমভিআই দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন। তিনি সবকিছু ঘুরে দেখেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বলেন, এখানে পরিকাঠামোয় কিছু ঘাটতি আছে। তা আধিকারিকরা আমায় বলেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সবকিছু এখানে অনলাইন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে কেউ কোনভাবে কোন দূর্নীতি করতে না পারে। পাশাপাশি কেউ আঙুল তুলে বলতে না পারে, যে এখানে দূর্নীতি হচ্ছে। তিনি আরো বলেন, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে। আধিকারিক ও কর্মীদের বডি ক্যামেরা দেওয়া হবে। যাতে সবকিছু রেকর্ড থাকে। সম্প্রতি বেআইনি ভাবে ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগে এই রামপুর চেকপোস্টে কর্মরত দুজন এমভিআই ইন্সপেক্টরকে প্রথমে সাসপেন্ড ও পরে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐ ঘটনায় আধিকারিক ও কর্মীরা ভয়ে পেয়েছেন। আমি তাদেরকে চাপ মুক্ত হয়ে কাজ করার জন্য বলেছি। আর ঐ ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *